গাজীপুরে ও টঙ্গীতে ২ টি লাশ উদ্ধার
জয়দেবপুর থানা পুলিশ মঙ্গলবার সকালে গাজীপুর পৌরসভার চাপুলিয়া এলাকার জনৈক শামসুদ্দিন ভূঁইয়ার বাড়ির পাশে ডোবা থেকে অজ্ঞাতনামা এক বৃদ্ধের লাশ (৫৫) উদ্ধার করেছে।
উদ্ধারকারী পুলিশ শামীম জানান, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
এদিকে টঙ্গী থানা পুলিশ সকালে টঙ্গী সরকারি হাসপাতালের ড্রেন থেকে হাত--পা বাধা এক যুবকের (৩০) লাশ উদ্ধার করেছে। নিহতের পরনে নেভি ব্লু শার্ট ও কালো প্যান্ট ছিল। পুলিশ তাকে ট্যাক্সি ক্যাব চালক বলে ধারণা করছে। মাথা ও চোখে আঘাতের চিহ্ন রয়েছে।
