যমুনার 'ফিউচার পার্ক' নির্মাণ বন্ধের আবেদন খারিজ
যমুনা গ্র“পের ‘যমুনা ফিউচার পার্ক’ নির্মাণ কাজ বন্ধ করতে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের আবেদন খারিজ করে দিয়েছে আপিল বিভাগ।
প্রধান বিচারপতি সৈয়দ জে আর মোদাচ্ছির হোসেনের নেতৃত্বে পুর্ণাঙ্গ আপিল বিভাগ মঙ্গলবার আবেদনটি খারিজ করে দেন।
২০০১ সাল থেকে বারিধারায় এশিয়ার বৃহত্তম বলে কথিত ‘ফিউচার পার্কটি’র নির্মাণ কাজ শুরু করে গ্র“পের প্রতিষ্ঠান যমুনা বিল্ডার্স। ১শ ২০ বিঘা জমির ওপর নির্মাণাধীন এ পার্কে শপিং মল, পাঁচতারা হোটেল, ১শ ২০টি রেস্তোরাঁ, ৮টি সিনেমা হল, ফুডকোর্ট, পে¬ কর্নার, হাসপাতাল, হেলথ ক্লাবসহ বিভিন্ন ব্যবস্থা করা হচ্ছে। যমুনা বিল্ডার্স এ পর্যন্ত ৯ তলা কমপে¬ক্সটির কাজ প্রায় শেষ করেছে। প্রতি তলায় রয়েছে ৫ লাখ বর্গফুট জায়গা।
যমুনা বিল্ডার্স বিধিমোতাবেক নকশার অনুমোদন না নিয়ে ভবন নির্মাণসহ যাবতীয় কাজ করছেÑএই অভিযোগ এনে ২০০৪ সালে রাজউক স্থাপনাটি ভেঙে ফেলার নির্দেশ দেয়। এর বিরুদ্ধে যমুনা বিল্ডার্স হাইকোর্টে রিট মামলা দায়ের করলে ২০০৫ সালে আদালত রাজউকের নির্দেশ অবৈধ ঘোষণা করে।
হাইকোর্টের এ রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন (লিভ-টু-আপিল) দায়ের করে রাজউক। মঙ্গলবার তার ওপর রায় দেয় আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চ।
যমুনা বিল্ডার্সের পক্ষে শুনানিতে অংশ নেন ব্যারিস্টার রফিক-উল-হক ও ব্যারিস্টার মওদুদ আহমেদ। তাদের সহায়তা করেন ব্যারিস্টার ফাহিম উল হক ও আহসানুল করিম।
রাজউকের পক্ষে ছিলেন অ্যাডভোকেট সিগমা হুদা।
