ঝালকাঠীতে চাচাকে খুন করেছে ভাতিজারা
ঝালকাঠীর নলছিটি উপজেলার সুবিদপুরে জমি নিয়ে বিরোধের জের ধরে মঙ্গলবার বিকেলে ভাতিজাদের হাতে খুন হয়েছেন মো. আ. খালেক হওলাদার (৬১)।
নলছিটি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. রাজ্জাক জানান, খালেক তার মেয়ের জামাই সেলিমকে নিয়ে বাড়ি তৈরির সময় ভাতিজা সুলতান, সফেজ, বাবুলসহ সাত/আটজন বাধা দেয়। কথা কাটাকাটির একপর্যায়ে ভাতিজারা পিটিয়ে খালেককে ঘটনাস্থলেই মেরে ফেলে।
পুলিশ বিকেলে নিহতের লাশ উদ্ধার করেছে। ভাতিজাদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
