২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় র‌্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে দুই 'চরমপন্থি' নেতা নিহত

আতাইকুলায় র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ সোমবার ভোরে নিষিদ্ধ ঘোষিত চরমপন্থি দল পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি ( এমএল জনযুদ্ধ) এর দুই আঞ্চলিক নেতা আনোয়ার আলী ও চাঁদ আলী নিহত হয়েছেন।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2007, 12:07 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

ঘটনাস্থল থেকে র‌্যাব দু’টি পাইপগান, একটি শার্টার গান এবং ৪ রাউন্ড গুলি উদ্ধার করেছে।

র‌্যাব-১২ এর কমান্ডিং অফিসার ক্যাপ্টেন শফিক জানান, ভোর সাড়ে পাঁচটার দিকে জনযুদ্ধের ক্যাডাররা চরাডাঙ্গা প্রাথমিক বিদ্যালয়ে নতুন করে শপথ নিচ্ছিল। এ সময় র‌্যাবের একটি দল সেখানে পৌঁছলে তারা র‌্যাবকে লক্ষ করে গুলি ছোঁড়ে। র‌্যাবও পাল্টা গুলি চালালে ঘটনাস্থলে আনোয়ার আলী ও চাঁদ আলী নিহত হন।

তিনি আরও জানান, নিহত আনোয়ারের বিরুদ্ধে ৬টি হত্যাসহ ১৫ টি এবং চাঁদ আলীর বিরুদ্দে ৫টি হত্যাসহ ১০টি মামলা রয়েছে।