চাঁপাইনবাবগঞ্জে বোমা বিস্ফোরণের ঘটনায় গ্রেপ্তার ৫
শহরের হুজুরাপুর রেলবাগান বস্তিতে বোমা বিস্ফোরণের ঘটনায় শনিবার গভীর রাতে শহরের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে।
এরা হল শহরের নিমতলার বিএনপি কর্মী সোহেল ও রিপন, আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ শহর শাখার শ্রম সম্পাদক ও রিক্সাচালক সমিতির সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলাম কালু, ১৫ নং ওয়ার্ড যুবলীগ সম্পাদক আলমগীর ও নাচোল কলেজ পাড়ার জামায়াত কর্মী মুস্তাফিজুর রহমান বুলেট।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুল ইসলাম জানান, হুজুরাপুর রেলবাগান বস্তিতে শনিবার বোমা বিস্ফোরণের ঘটনায় জড়িত সন্দেহে তাদের গ্রেপ্তার করা হয়েছে।
