২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহী পুলিশ লাইন থেকে পাচারকালে গুলিসহ আটক এক

রাজশাহী পুলিশ লাইন অস্ত্রাগার থেকে পাচারের সময় অভিনব কায়দায় র‌্যাব সদস্যরা রোববার দুপুরে ৩০ রাউন্ড গুলিসহ পুলিশ লাইনের বাবুর্চি আব্দুল আজিজকে আটক করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 11:15 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

এ ঘটনায় রাজশাহী জেলা ও মহানগর পুলিশে তোলপাড় শুরু হয়েছে।

এ ব্যাপারে রাজপাড়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব সূত্র জানায়, পুলিশ লাইনের অস্ত্রাগার থেকে গুলি পাচার করা হচ্ছে বলে তাদের কাছে খবর আসে। এর সূত্র ধরে রোববার সকালে র‌্যাবের সোর্স মাজেদুল ইসলামকে ছদ্মবেশে গুলি কেনার জন্য পুলিশ লাইনে পাঠানো হয়। গুলি কিনে ফেরার সময় সাদা পোশাকের র‌্যাব সদস্যরা দুপুর ১২ টার দিকে পুলিশ লাইনের গেটে ৩০ রাউন্ড গুলিসহ তাকে আটক করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী মহানগর পুলিশ লাইনের বাবুর্চি আব্দুল আজিজকে আটক করা হয়।     

র‌্যাব আব্দুল আজিজকে জিজ্ঞাসাবাদ শেষে রাজপাড়া থানায় সোপর্দ করে।  

মামলার তদন্ত কর্মকর্তা এসআই আলমগীর হোসেন জানান, তাকে আদালতে তুলে সাত দিনের রিমান্ডের আবেদন জানানো হয়েছে। শুনানি হবেসোমবার।

এ ব্যাপারে রাজশাহীর পুলিশ কমিশনার জাভেদ পাটোয়ারীর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, “আমি ছুটিতে আছি। দায়িত্বশীল অন্য কোন কর্মকর্তার সাথে কথা বলেন।”

অতিরিক্ত পুলিশ কমিশনার (চলতি দায়িত্বে) আবুল কাশেম বলেছেন, সংবাদটি পাওয়ার পরপরই আমরা আমাদের অস্ত্রাগারের গুলির হিসাব মিলিয়ে দেখেছি। উদ্ধার করা গুলি আমাদের না।