রোববারও কাজ করেছেন সুফিয়া রহমান
সদ্য পদত্যাগকারী স্বাস্থ্য উপদেষ্টা রোববার সকাল ১১টা থেকে প্রায় সাড়ে তিন ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ে মন্ত্রীর আসনে বসে দাপ্তরিক কাজ করেছেন।
এ সময় ১৭টি ফাইলে তিনি স্বাক্ষর করেছেন বলে নফহবংি২৪.পড়স এর প্রতিবেদক এহসানুল হক বাবুকে জানিয়েছেন মন্ত্রণালয়ের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা। সুফিয়া রহমানের সঙ্গে দেখা করেন স্বাস্থ্য সচিব এহসানুল হক ফাত্তাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
বিষয়টি জানতে চাইলে সুফিয়া রহমান নফহবংি২৪.পড়সকে টেলিফোনে বলেন, ব্যাক্তিগত জিনিস গোছগাছ করতে তিনি মন্ত্রণালয়ে গিয়েছিলেন। এছাড়া বৃহস্পতিবার রাতে পদত্যাগ করার কারণে তিনি কারো কাছ থেকে বিদায় নিতে পারেননি। রোববার এই বিদায়পর্ব চলেছে।
ফাইলে স্বাক্ষরের বিষয়ে জানতে চাইলে তিনি দাবি করেন, এরকম তথ্য সঠিক নয়।
