২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

উন্নয়নমূলক কাজ করতে জাপানী স্বেচ্ছাসেবক দল এসেছে

বাংলাদেশে উন্নয়নমূলক কাজ করতে সাত সদস্যের একটি জাপানী স্বেচ্ছাসেবক দল ঢাকা এসেছে। জাপান ইন্টারন্যাশনাল কোপারেশন এজেন্সি (জেআইসিএ) রোববার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 07:39 AM

Updated : 26 Apr 2022, 01:57 PM

১২ জানুয়ারি ঢাকায় আসা জাপান ওভারসিজ কোপারেশন ভলেন্টিয়ার্স-এর (জেওসিভি) স্বেচ্ছাসেবক দলটি বাংলাদেশে এক থেকে দুই বছর অবস্থান করবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, দলের সদস্য অ্যাই ইনাও, মিউকি সাইতো এবং মিদোরি মরিওকা সংক্রমণ ব্যাধি প্রতিরোধ বিষয়ে যথাক্রমে লালমনিরহাট, পঞ্চগড় ও নীলফামারী জেলা সিভিল সার্জন কার্যালয়ে কাজ করবেন।

কালিহাটি ও টাঙ্গাইলে গ্রামীণ সমাজ ব্যবস্থার উন্নয়নে বাংলাদেশ পল্লী উন্নয়ন বোর্ডের (বিআরডিবি) সঙ্গে কাজ করবেন এইকো সানাডা ।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা অনুষদে জাপানী ভাষা শিক্ষক হিসেবে কাজ করবেন কাজুকি নাকাইয়ামা।

শিম্পেই ইয়ানজি চট্টগ্রামের মেট্রোপলিটন স্পোর্টস অ্যাসোসিয়েশনের হেন্ডবল কোচ হিসেবে দায়িত্ব পালন করবেন। 

তাকাইউকি ফুঁজি কাজ করবেন চট্টগ্রাম প্রাইমারি ট্রেনিং ইনস্টিটিউটে বিজ্ঞান ও গণিত শিক্ষক হিসেবে।

উল্লেখ্য, ১৯৭৩ সালের পর কমপক্ষে ৮৯৪ জেওসিভি/এসভি স্বেচ্ছাসেবক সদস্য বাংলাদেশে কাজ করার জন্য এসেছেন। স্বাস্থ্য, শিক্ষা, কৃষি, প্রকৌশল, খেলাধুলা এবং গ্রামীণ উন্নয়নের উপরই মূলত তারা কাজ করেছেন।

বর্তমানে সারাদেশে ৪৪ জন স্বেচ্ছাসেবক এবং ৫ জন সিনিয়র স্বেচ্ছাসেবক কাজ করছেন।