উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক বসেছে
রোববার বেলা এগারোটা ৩৫ মিনিটে তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক বসেছে। প্রধান উপদেষ্টা ফখরুদ্দীন আহমদের সভাপতিত্বে তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ে এ বৈঠক বসে। (আরও তথ্যসহ)
মন্ত্রিপরিষদ বিভাগের সূত্রে জানা যায়, সকাল থেকেই প্রধান উপদেষ্টা যমুনায় বিভিন্ন দাপ্তরিক কাজ করেছন। বেলা এগারোটায় তিনি তেজগাঁওয়ে তার কার্যালয়ে আসেন।
শনিবার রাতে শপথ নেওয়া পাঁচ উপদেষ্টা ইত্তেফাক এর ব্যারিস্টার মইনুল হোসেন, সিকিউরিটি এন্ড এক্সচেঞ্জ কমিশনের সাবেক চেয়ারম্যান এ বি মির্জ্জা আজিজুল ইসলাম, বিজ্ঞাপন উদ্যোক্তা গীতিআরা সাফিয়া চৌধুরী, দুর্নীতি দমন ব্যুরোর সাবেক মহাপরিচালক মেজর জেনারেল এম এ মতিন এবং স্কয়ার গ্র“পের তপন চৌধুরী উপদেষ্টা পরিষদের বৈঠকে উপস্থিত থাকবেন।
