২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শিগগিরই নির্বাচনের পরিবেশ সৃষ্টির তাগিদ দিয়েছে ইইউ

যত তাড়াতাড়ি সম্ভব নিরপেক্ষ নির্বাচন অনুষ্ঠানের পরিবেশ তৈরির তাগিদ দিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2007, 11:46 PM

Updated : 26 Apr 2022, 01:57 PM

শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে ইইউ জানায়, বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি বিশেষ করে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার পদ থেকে ইয়াজউদ্দিন আহম্মেদের পদত্যাগ এবং জরুরি অবস্থা জারির প্রেক্ষাপট  ইইউ পর্যবেক্ষণ করছে।

বিবৃতিতে জানানো হয়, ইইউ শিগগিরই বাংলাদেশের নাগরিক ও রাজনৈতিক অধিকার পুনঃপ্রতিষ্ঠা দেখতে চায়। ইইউ আশা করে নির্বাচনে পরিবেশ সৃষ্টির জন্যই এখন নব নিযুক্ত প্রধান উপদেষ্টা এবং তার তত্ত্বাবধায়ক সরকার কাজ করবে।

গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত রাখার জন্য এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নির্বাচনকে গ্রহণযোগ্য করে তুলতে ইইউ নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে যথাযথভাবে দায়িত্ব পালনের আহ্বান জানায়।

জনগণের মৌলিক অধিকার ও গণমাধ্যমের স্বাধীনতার উপর আরোপিত নিষেধাজ্ঞার বিষয়ে তত্ত্বাবধায়ক সরকারের যৌক্তিক বিবেচনাবোধ কাজে লাগানোর বিষয়ে ইইউ গুরুত্ব আরোপ করে। পাশাপাশি  নিরপেক্ষ ভূমিকা রাখার জন্য সশস্ত্র বাহিনীকে স্বাগত জানিয়ে ইইউ এ ভূমিকা অব্যাহত রাখার আহ্বান জানিয়েছে।