২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে সেনা--র‌্যাবের অভিযানে গ্রেফতার চার

রাজশাহীতে শুক্রবার ভোররাতে সেনাবাহিনী ও র‌্যাব সদস্যরা অভিযান চালিয়ে বিএনপির তিন নেতা ও এক আওয়ামী লীগ সমর্থককে গ্রেপ্তার করেছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2007, 05:25 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বিএনপির আরো কয়েকজন নেতার বাড়িতেও অভিযান চালানো হয়।

গ্রেপ্তার হওয়া বিএনপি নেতারা হলেন-- ১৯ নম্বর ওয়ার্ড কমিশনার মনিরুজ্জামান শরিফ এবং গোদাগাড়ীর দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়াম্যান ও গরু ব্যবসায়ী শাহজাহান আলী। এছাড়া আওয়ামী লীগ সমর্থক গরু ব্যবসায়ী মাজদার রহমান এবং অজ্ঞাত এক বিএনপি নেতাকে আটক করা হয়েছে।

সেনা সদস্যরা দুর্গাপুর পৌরসভার চেয়ারম্যান ও থানা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান মন্টুর বাড়িতেও অভিযান চালায়। মন্টু এ সময় জানলা ভেঙে পালিয়ে যান।

বেলা ১১টার পর র‌্যাব সদস্যরা মহানগরীর ২০ নম্বর ওয়ার্ড কমিশনার ও বিএনপি নেতা মোস্তাক হোসেন রতনের বাড়িতে আরেকটি অভিযান চালিয়েছে। তবে রতন বাড়িতে ছিলেন না।

বোয়ালিয়া থানার সেকেন্ড অফিসার এস আই মঞ্জুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের মধ্যে ১৯ নং ওয়ার্ড কমিশনার মনিরুজ্জামান শরীফকে রাত সাড়ে দশটার দিকে থানায় সোপর্দ করা হয়েছে। আগামীকাল সকালে তাকে আদালতে পাঠানো হবে।