২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জরুরি অবস্থা ঘোষণা, টিভি খবর বন্ধ

জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্নের কারণ দেখিয়ে সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 09:52 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

জরুরি অবস্থা ঘোষণার পরপরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাওয়া ভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের।

এদিকে বেসরকারি সব টিভি চ্যানেলগুলোকে নিজস্ব খবর প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। রাত আটটার দিকে প্রধান তথ্য কর্মকর্তা চ্যানেলগুলোর বার্তা বিভাগে ফোন করে সরকারের এই নির্দেশের কথা জানান। তবে লিখিত কিছু বলা হয়নি। এই নির্দেশের পরপরই চ্যানেলগুলো খবর প্রচার বন্ধ করে দেয়। টিভি চ্যানেলগুলো বার্তা বিভাগের কর্মকর্তারা নফহবংি২৪.পড়স এর কাছে এর সত্যতা স্বীকার করেন।

খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজধানী ঢাকার চিত্র পাল্টে যায়। উদ্বিগ্ন লোকজন দ্রুত বাড়ি ফিরতে গেলে পুরো শহরে বিশাল যানজটের সৃষ্টি হয়। (আরও তথ্যসহ-- ৩)

সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা, টিভি খবর বন্ধ

জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্নের কারণ দেখিয়ে সারাদেশে জরুরি অবস্থা ঘোষণা করেছেন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদ। একইসঙ্গে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাজধানীসহ সব মহানগর ও জেলা শহরে রাত ১১টা থেকে ভোর ৫টা পর্যন্ত সান্ধ্য আইন জারি করা হয়। 

জরুরি অবস্থা ঘোষণার পরপরই বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হাওয়া ভবনে দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেন। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের।

রাষ্ট্রপতির কার্যালয়ের এক প্রজ্ঞাপনে বলা জানানো হয়, “যেহেতু রাষ্ট্রপতির নিকট সন্তোষজনকভাবে প্রতীয়মান হয় যে, দেশে জরুরি অবস্থা বিদ্যমান রয়েছে যাতে অভ্যন্তরীণ গোলযোগের দ্বারা জনগণের জানমালের নিরাপত্তা ও অর্থনৈতিক জীবন বিপন্ন ও বিপদের সম্মুখীন, সেহেতু জরুরি ক্ষমতা, বিধিমালা তথা গণ প্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের অনুচ্ছেদ ১৪১ ক (১), (২), (৩), ১৪১ খ, ১৪১ গ (১), (২), (৩) এর উপ অনুচ্ছেদ এর অধীনে সমগ্র বাংলাদেশের জন্য অদ্য ২৮ পৌষ ১৪১৩ বাং/১১ জানুয়ারি ২০০৭ ইং থেকে কার্যকরি করে পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত জরুরি ঘোষণা করা হয়েছে। 

রাতেই রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহম্মেদের জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন। এই ভাষণে তিনি জরুরি অবস্থা জারির কারণ ব্যাখ্যা ও ২২ জানুয়ারির নির্বাচন হবে কিনা সে বিষয়টি পরিষ্কার করবেন। বিএনপির সাবেক এক মন্ত্রী নফহবংি২৪.পড়স কে বলেন, জরুরি অবস্থা জারির পর নির্বাচনের তারিখ বহাল থাকবে বলে তিনি মনে করেন না। 

জরুরি অবস্থা ঘোষণার পরপরই হাওয়া ভবনে বিএনপি চেয়াপার্সন দলের নেতাদের সঙ্গে বৈঠক করেন। হাওয়া ভবনের একটি সূত্র জানায়, জরুরি অবস্থা জারির কারণে শুক্রবার দিনাজপুরে খালেদা জিয়ার নির্ধারিত সফর বাতিল করা হয়েছে।

আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা যেকোনো পরিস্থিতিতে জনগণের পাশে থাকার নির্দেশ দিয়েছেন দলীয় নেতাকর্মীদের। তাৎক্ষণিক প্রতিক্রিয়া না জানিয়ে তিনি বলেন তিনি বলেন, “শুনলাম রাষ্ট্রপতি নাকি জরুরি অবস্থা জারি করেছেন। এখন তার বক্তৃতা না শুনে কিছুই বলা যাচ্ছে না।”

এদিকে বেসরকারি সব টিভি চ্যানেলগুলোকে নিজস্ব খবর প্রচার বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সরকার। রাত আটটার দিকে প্রধান তথ্য কর্মকর্তা চ্যানেলগুলোর বার্তা বিভাগে ফোন করে সরকারের এই নির্দেশের কথা জানান। তবে লিখিত কিছু বলা হয়নি। এই নির্দেশের পরপরই চ্যানেলগুলো খবর প্রচার বন্ধ করে দেয়।

চ্যানেল আই এর বার্তা সম্পাদক শাহ আলমগীর নফহবংি২৪.পড়স এর কাছে মৌখিক এই আদেশ পাওয়ার কথা স্বীকার করেন।

সন্ধ্যা থেকেই নানা গুজবের শহরে পরিণত হয় রাজধানী। জরুরি অবস্থা জারির খবর ছড়িয়ে পড়ার পরপরই জনমনে আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়ে। দ্রুত বাড়ি ফিরতে গিয়ে রাজধানীর বিভিন্ন রাস্তায় বিশাল যানজটের সৃষ্টি হয়।

শ্যামলীতে ট্রাফিক সার্জেন্ট আবদুল কাদের যানজট দেখে ওয়ারল্যাসের মাধ্যমে সহকর্মীদের কাছ থেকে জানতে পারেন ঢাকা শহরের প্রায় সব জায়গাতেই একই অবস্থার কথা। তিনি  নফহবংি২৪.পড়স কে বলেন, বড় কিছু একটা ঘটতে যাচ্ছে এটা তিনি আঁচ করতে পারছেন। 

শুধু ঢাকাতেই নয়, সারাদেশেই মুহূর্তের মধ্যে উদ্বেগ ছড়িয়ে পড়ে। উদ্বিগ্ন লোকজন বিভিন্ন সংবাদ মাধ্যম অফিসে ও স্বজনদের কাছে টেলিফোন করে জানতে চান পরিস্থিতি।   

এর আগে বঙ্গভবনে বিকেলে উপদেষ্টা পরিষদের ‘বিশেষ বৈঠক’ হওয়ার কথা থাকলেও সেটি বাতিল করা হয়। উপদেষ্টারা বৈঠকে যোগ দিতে বঙ্গভবনে গেলেও প্রায় পৌনে দুঘণ্টা অপেক্ষার পর তারা বেরিয়ে যান।

বৈঠক না হওয়ার বিষয়ে উপদেষ্টারা সাংবাদিকদের কাছে মুখ না খুললেও টেলিফোনে সুফিয়া রহমান নফহবংি২৪.পড়স--কে জানান, “প্রধান উপদেষ্টা বলেছেন রাতে আমাদের আবার ডাকা হবে।” কিন্তু এর পরপরই রাষ্ট্র নিয়ন্ত্রিত  বাংলাদেশ টেলিভিশনে দেশে জরুরি অবস্থা জারির খবর প্রচার করা হয়।

দুপুর পৌনে তিনটায় সেনাপ্রধান লেফটেন্যান্ট জেনারেল মঈন ইউ আহমেদ, নৌবাহিনী প্রধান রিয়ার এডমিরাল হাসান আলী খান ও বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল ফখরুল আজম বঙ্গভবনে ইয়াজউদ্দিন আহম্মেদের সঙ্গে দেখা করেন। এ সময় সেনা সদস্যদের বহনকারী কয়েকটি যান বঙ্গভবনের চারপাশে অবস্থান নেয়। সন্ধ্যা পৌনে ৬টার দিকে সেনা, নৌ ও বিমানবাহিনীর প্রধানরা বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে কোন কথা না বলেই চলে যান।

সেনাসদর জানায়, রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানরা রুটিন বৈঠক করেছেন।

এর আগে সকালে বিডিআর, র‌্যাব, পুলিশ ও আনসার বাহিনীর প্রধানদের সঙ্গে আইন--শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলেন রাষ্ট্রপতি।

দুপুরে কৃষি মন্ত্রণালয়ে নিজ দপ্তরে উপদেষ্টা সফিকুল হক চৌধুরী বলেন, বিকেলে বঙ্গভবনে ডাকা বিশেষ বৈঠকে “প্রধান উপদেষ্টা যদি আমাদের প্রস্তাব না মেনে ২২ জানুয়ারির নির্বাচনে অনড় থাকেন তবে সেখান থেকে বের হয়ে ১০ উপদেষ্টা সম্মিলিতভাবে সিদ্ধান্ত নেবেন।”

এর আগে দিনভর রাজনৈতিক সংকট সমাধানে জোর প্রচেষ্টা চালান কূটনীতিকরা।

ঢাকায় কর্মরত কুটনীতিবিদদের সংগঠন টিউয়েসডে গ্র“পের সঙ্গে বৃহস্পতিবার বিকেলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল জলিল ও বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নেতৃত্বে দুটি প্রতিনিধি দল আলাদা বৈঠক করে।

বৈঠকে মার্কিন রাষ্ট্রদূত প্যাট্রিসিয়া এ বিউটেনিস, ব্রিটিশ রাষ্ট্রদূত আনোয়ার চৌধুরী, অস্ট্রেলিয়ার রাষ্ট্রদূত ডগলাস ফসকেট, জাপানের রাষ্ট্রদূত মাসাইয়ুকি ইনোউয়ি, জার্মান রাষ্ট্রদূত ফ্রাঙ্ক মেয়েক এবং ঢাকায় ইউরোপীয় প্রতিনিধিদলের প্রধান স্টিফেন ফ্রোয়েন উপস্থিত ছিলেন।

টিউয়েসডে গ্র“পের বর্তমান আহ্বায়ক কানাডীয় রাষ্ট্রদূত বারবারা রিচার্ডসনের বারিধারার বাড়িতে বিকেলে আওয়ামী লীগ ও এরপর বিএনপি প্রতিনিধি দল বৈঠক করে।

এর আগে বুধবার জাতিসংঘ বাংলাদেশে নির্বাচনে সবধরনের  সহায়তা বন্ধের ঘোষণা  দেয়। জাতিসংঘ মহাসচিবের মুখপাত্র এক বিবৃতিতে এ তথ্য জানান।

বাংলাদেশে গ্রহণযোগ্য ও অর্থবহ নির্বাচনের পরিবেশ নেই এই অভিযোগে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) ঢাকায় তাদের নির্বাচন পর্যবেক্ষণ স্থগিত করার কথা জানায়। আগেই মার্কিন যুক্তরাষ্ট্রের আন্তর্জাতিক নির্বাচন পর্যবেক্ষণ সংস্থা এনডিআইসহ কয়েকটি সংস্থা  বাংলাদেশের নির্বাচন পর্যবেক্ষণ করবে না জানিয়ে দেয়।