চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত বোমায় মা--মেয়েসহ ৪ জন নিহত
চাঁপাইনবাবগঞ্জ শহরের হুজুরাপুর রেলবাগান বস্তিতে শনিবার সকালে এক বোমা বিস্ফোরণে একই পরিবারের চারজন মারা গেছেন। স্ত্রী ও তিন সন্তান হারিয়ে রিকশা চালক সেন্টু এখন পাগলপ্রায়।
ঘটনার পর থেকে পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থল ঘিরে রেখেছে। এসময় শহরের পাঠানপাড়ায় রাস্তার পাশের এক ডাস্টবিন থেকে পুলিশ আরও তিনটি তাজা বোমা উদ্ধার করে। (আরও তথ্যসহ)
নিহত চারজন হলেন মা মরিয়ম (৩৪), শিল্পী (১০), শিউলী (৫) ও সান্তনা (৩)। গুরুতর আহত অবস্থায় মরিয়ম ও শিল্পীকে সদর হাসপাতালে ভর্তি করার তিন ঘন্টা পর সকাল সাড়ে ১০টায় তারা মারা যায়।
ঢাকা থেকে জেলার পুলিশ সুপার মোখলেছুর রহমান এর সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, রাস্তা ঝাড়– দিতে গিয়ে মরিয়ম বোমাটি কুড়িয়ে আনে। বাচ্চারা খেলার সময় বা বিক্রির উদ্দেশে বোমাটি ভাঙার চেষ্টা করলে এই বিস্ফোরণ ঘটে।
শহরের রাস্তায় হঠাৎ করে এত বোমা কীভাবে এলো এ প্রশ্নের জবাবে তিনি কিছু জানেন না বলে জানান।
যোগাযোগ করা হলে হাসপাতালের আবাসিক চিকিৎসক মো. তাজউদ্দিন নফহবংি২৪.পড়স কে টেলিফোনে জানান, বিস্ফোরণে মা ও তিন মেয়ের পুরো শরীর ক্ষতবিক্ষত হয়ে যায়। শিউলী ও সান্তনার মুখমন্ডল, সারা শরীর ঝলসে যায় ও ক্ষতবিক্ষত হয়। মা মরিয়মের হাতের কব্জি ও সান্তনার পায়ের পাতা উড়ে যায়। আহত দুজনের অবস্থাও আশংকাজনক।
ঘটনাস্থল থেকে পুলিশ জানায়, পৌরসভার খন্ডকালীন ঝাড়–দার মরিয়ম হালদারের তিন মেয়ে শিল্পী, শিউলী ও সান্ত্বনা খেলনা ভেবে সকালে রাস্তা থেকে বোমাগুলো কুড়িয়ে আনে। এগুলো নিয়ে লোফালুফি করার সময় এ বিস্ফোরণ ঘটে।
রেলবাগান বস্তির লাইলী, নিলুফা, পলিসহ কয়েকজন জানান, বিস্ফোরণের প্রচন্ড শব্দে পুরো বস্তি এলাকা কেঁপে ওঠে।
ঘটনার পর পরই শত শত কৌতুহলী মানুয়ের ঢল নামে রেলবাগান বস্তিতে। খবর পেয়ে ছুটে আসে পুলিশ, সেনাবাহিনী, র্যাব, বিডিআর, সিআইডিসহ বিভিন্ন গোয়েন্দা সংস্থা। পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলসহ পাশ্ববর্তী এলাকা ঘিরে রেখেছে।
পুলিশ জানায়, রোববার সকাল পর্যন্ত এ অবস্থা বজায় রাখবে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুবুল ইসলাম জানান, পুলিশ বাদি হয়ে মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে।
এদিকে এই ঘটনার পর পরই পৌরসভার পরিচ্ছন্নকর্মীরা ডাস্টবিনের আবর্জনার মধ্যে আরও চারটি বোমা দেখতে পায়। পরিচ্ছন্নকর্মীর কোদালের আঘাতে সেখানে একটি বোমার বিস্ফোরণ ঘটে। তবে কেউ হতাহত হয়নি। বাকি তিনটি বোমা সদর থানা পুলিশ উদ্ধার করে নিয়ে যায়।
ঘটনাস্থল পরিদর্শনের পর র্যাব --৫ এর বিস্ফোরক বিশেষজ্ঞ দলের প্রধান উপ সহকারী পরিচালক নজরুল ইসলাম নফহবংি২৪.পড়স --কে জানান, বোমাগুলো স্থানীয়ভাবে তৈরি। স্পিন্টার হিসেবে সাইকেলের বল, কাচের টুকরা ও নুড়ি পাথর ব্যবহার করা হয়েছিলো।
ময়না তদন্তের পর মা ও তিন শিশুর মরদেহ চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার উদ্যোগে চাঁপাইনবাবগঞ্জ শশ্মানঘাটে সমাধিস্থ করা হয়েছে।
এদিকে স্ত্রী ও তিন সন্তানকে হারিয়ে রিকশা চালক সেন্টু কুমার চৌধুরী নির্বাক হয়ে পড়েছেন। স্ত্রীর সঙ্গে ঝগড়া করে গত তিন মাস ধরে বিচ্ছিন্নভাবে বসবাস করা সেন্টু সকালে খবর পেয়ে বাড়ি এসে চিৎকার করে কাঁদছিলেন আর বলছিলেন, “এ দুনিয়ায় আমার আর কেউই থাকলো না।
