২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এই শিশুদের পরিচয় কি কেউ জানে ?

এখানে এসেছে প্রায় দুই তিন মাস। কিন্তু বাবা--মাকে হারিয়ে সেই যে চুপ হয়েছে আর কোন কথা নেই। মায়াবী দুই চোখ দিয়ে শুধু জল গড়ায়। মুখে ভাষা মাত্র দু লাইনের। “মার কাছে যাবো-- আব্বু কই”। মাঝে মাঝে অক্ষর শেখার বই নিয়ে দুহাতে চেপে ধরে। তখন মাকে ডেকে ডেকে চিৎকার করে কাঁেদ। কেউ সামলাতে পারে না।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2007, 06:18 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

খাওয়ার দিকে খেয়াল নেই। অন্য শিশুরা যখন হৈ হৈ খেলায় ব্যস্ত রাকিব তখন দুচোখ মেলে বাইরের দিকে তাকিয়ে থাকে। হাউসের আঙ্কেল--আন্টিরা কোনো কিছু সাধলে খালি মাথা নাড়ে আর মুখে সেই একই কথা।

রাকিব নামের বছর চারেকের এ শিশুটিকে নিয়ে বিপাকে পড়েছেন বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির (বিএনডাব্লিউএলএ) লোকজন। রাকিবকে পাওয়া যায় ২০০৬ সালের অক্টোবরে সেগুনবাগিচা এলাকায়।

অজ্ঞাতনামা দুই ব্যক্তি তাকে এক সন্ধ্যায় শিল্পকলা একাডেমীর পাশে কাঁদতে দেখে রমনা থানায় পৌঁছে দিয়ে যায়।

বিএনডাব্লিউএলএ এর সমাজকল্যাণ কর্মকর্তা শাহ আলম রমনা থানার বরাত দিয়ে নফহবংি২৪.পড়স কে জানান, দুজন লোক শিশুটিকে অভিভাবকহীন অবস্থায় একা একা দাঁড়িয়ে কাঁদতে দেখেন। তার কান্নাভেজা আধো ভাঙ্গা কথায় কিছুই বুঝতে না পেরে পরে থানায় পৌঁছে দেন।

সেদিনই থানা থেকে আইনজীবী সমিতির আশ্রয় কেন্দ্রে ঠাঁই হয় শিশুটির। সেই থেকেই শিশুটি খুঁজে যাচ্ছে তার মা-- বাবাকে। 

বিএনডাব্লিউএলএ এর হাউজ মাদার সুফিয়া বেগম জানালেন, গত তিন/চার দিন ধরে সে কিছুই খাচ্ছে না। সারাক্ষণ বসে থাকে নিচতলার বারান্দায়। তাকে ঘুম পাড়ানোও দুঃসাধ্য হয়ে দাঁড়িয়েছে।

আশ্রয় কেন্দ্রের আরেক শিশু নাহিদ (৫)। কোনরকমে সে তার বাবার নাম  জাকির, মা নাজমা ও আরেক ভাই সুজন, এবং বোনের নাম আকলিমা বলতে পারে। সে জানায়, বাবা কাপাসিয়ায় রিকশা চালায়। বাড়ির কথা জানতে চাইলে বলে বরিশাল ফুলবাড়ির কথা।

রতœা (৫) নিজের নাম ছাড়া কিছুই বলতে পারে না। বাসা কোথায় প্রশ্ন করা হলে বলে, “অনেক দুরে”। ইস্কাটনে তাকে কান্নারত অবস্থায় পাওয়া যায়।

অপর এক শিশু সুমনকে (৬) উদ্ধার করা হয় গেন্ডারিয়া থেকে। বাবা- খোকন ব্যাপারী ( ভ্যান চালক), মা- নাজমা, শরীয়তপুরের সালামদা, নয়ার হাট তোবরদার স্কুলে পড়তো বলে জানা যায়। জনৈক ব্যক্তি তাকে ওই এলাকায় এলোমেলোভাবে ঘোরাফেরা করতে দেখে সুত্রাপুর থানা পুলিশের হাতে তুলে দেয়।

শাহ আলম বলেন, পাচারকারীদের কাছ থেকে উদ্ধার করা ছাড়াও নিখোঁজ এরকম ১০/১২টি শিশু তাদের আশ্রয়ে আছে। প্রকৃত ও যথার্থ অভিভাবকদের সাড়া পেলে এসব শিশুদের তাদের হাতে তুলে দেওয়া হবে।