২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পটুয়াখালীতে প্রার্থীদের হেলিকপ্টার মহড়া

নির্বাচনকে সামনে রেখে পটুয়াখালীতে চলছে প্রার্থীদের হেলিকপ্টার মহড়া।

পটুয়াখালী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 09:16 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

হেলিপ্যাডে প্রার্থীদের অভ্যর্থনা শেষে দলীয় নেতা-কর্মীরা আনন্দ মিছিল বের করছে এলাকায়।

ভোটারদের দৃষ্টি আকর্ষণ ও কর্মী-সমর্থকদের মধ্যে নির্বাচনী এলাকায় এ মহড়া চলছে বলে সংশ্লিষ্টদের ধারণা।

মঙ্গলবার বিকেল চারটায় পটুয়াখালী - ১ আসনের চারদলীয় জোট প্রার্থী ও সাবেক মন্ত্রী আলতাফ হোসেন চৌধুরী ঢাকা থেকে হেলিকপ্টারে করে এসে তার নির্বাচনী এলাকায় মহড়া দেয়।

এর আগে গত ২৬ ডিসেম্বর জাতীয় পার্টির মহাসচিব এ বিএম রুহুল আমিন হাওলাদার হেলিকপ্টারে এসে তার মনোনয়নপত্র জমা দেন। পরে ৩ জানুয়ারি পুনরায় তিনি হেলিকপ্টারে করে এসেই তার প্রার্থিতা প্রত্যাহার করে নেন।

গত ৩১ ডিসেম্বর পটুয়াখালী-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ডেলটা গ্র“পের চেয়ারম্যান ও কেয়া কসমেটিকসের স্বত্বাধিকারী প্রকৌশলী ফারুক হোসেন তালুকদার তিনটি হেলিকপ্টার নিয়ে তার নির্বাচনী এলাকা বাউফলের আকাশে মহড়া দিয়ে ভোটারদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা চালায়।