২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাজিতপুরে ১ যুবককে জবাই করে হত্যা

কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার গোবিন্দপুর গ্রামে মঙ্গলবার রাতে গোলাপ মিয়া (৩৮) নামে এক পোল্ট্রি ব্যবসায়ীকে  জবাই করে হত্যা করা হয়েছে।

কিশোরগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2007, 06:58 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

বাজিতপুর থানা পুলিশ ও অন্যান্য সূত্রে জানা যায়, সরারচর ইউনিয়নের পাতারিয়া কান্দি গ্রামের মুসলিম মিয়ার ছেলে গোলাপ মিয়া পার্শ্ববর্তী গোবিন্দপুর গ্রামে একটি পোল্ট্রি শেডে যান রাত ১০টার দিকে। এরপর রাতে আর বাড়ি ফেরেননি। বুধবার সকালে পোল্ট্রি শেডের একটি ঘরে গোলাপ মিয়ার জবাই করা লাশ উদ্ধার করা হয়।

এ ব্যাপারে বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন জানান, ঘটনার বিষয়ে এখনও মামলা দায়ের কিংবা কেউ গ্রেপ্তার হয়নি। হত্যার কারণ উদঘাটনের তদন্ত চলছে।