২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খাসজমি দখলমুক্তের দাবিতে আদিবাসীদের বিক্ষোভ

চাঁপাইনবাবগঞ্জের নাচোলে খাসজমি অবৈধ দখলমুক্ত করে আদিবাসীসহ ভূমিহীনদের মধ্যে সুষ্ঠুভাবে বন্টনের দাবিতে মঙ্গলবার বিক্ষোভ মিছিল, সমাবেশ করে ইউএনওকে স্মারকলিপি দিয়েছে কয়েকশ’ আদিবাসী নারী পুরুষ।

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 07:50 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

নাচোল উপজেলার নেজামপুর বাজারে বাংলাদেশ আদিবাসী সমিতি, বাংলাদেশ কৃষক ফেডারেশন ও কিষানীসভার  ব্যানারে কয়েকশ’ আদিবাসী নারীপুরুষ সকালে সমবেত হয়ে বিক্ষোভ মিছিল নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে স্মারকলিপি দেয়।

এ সময় সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশ আদিবাসী সমিতির কেন্দ্রীয় সভাপতি টমাস তুরাগ মারান্ডি, বাংলাদেশ কৃষক ফেডারেশনের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক আব্দুল আওলাদ, কিষানী সভার সাধারণ সম্পাদক অমলি, কিস্কু, আদিবাসী নেতা নিকোলাস হাসদা, আনানিয়া হাসদা, ও মার্টিন মুর্মু।

সমাবেশে অভিযোগ করা হয়, নাচোলে আদিবাসীদের ওপর অত্যচার দিন দিন বেড়েই চলেছে।  বাঙালীদের দ্বারা আদিবাসী নারীদের ধর্ষনের ঘটনাও ঘটছে।

আদিবাসীদের সব রকমের নিরাপত্তার দায়িত্ব প্রশাসনকে নিতে বলা হয় সমাবেশ থেকে।