শীতে আরও ৩ জনের মৃত্যু
বাগেরহাট ও চাঁপাইনবাবগঞ্জে শীতে আরও দুই জনের মৃত্যুর খবর পাওয়া গেছে।
মঙ্গলবার ভোরে বাগেরহাটের শরণখোলা উপজেলার কদমতলা গ্রামের মোজাহার শিকদার (৭০) ও গোলবুনিয়া গ্রামের মোঝাই তালুকদার (৭৮) মারা গেছেন। শীতের কারণে তাদের মৃত্যু হয়েছে বলে পরিবার জানিয়েছেন।
এদিকে বাগেরহাটসহ দক্ষিণাঞ্চলে প্রচন্ড শৈত্যপ্রবাহের কারণে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। শীত ও ঘন কুয়াশার কারণে ছিন্নমূল ও নিম্নবিত্ত আয়ের লোকজন বেশি কষ্ট পাচ্ছে।
বাগেরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিট জেলার কচুয়া, ফকিরহাট ও রামপাল উপজেলার বিভিন্ন গ্রামে দুস্থ শীতার্তদের কম্বল, লুঙ্গি, শাড়ী ও ফ্যামিলি কিট বিতরণ করেছে।
এদিকে চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গা ইউনিয়নের রসিক নগর গ্রামে জেরিনা বেগম (৪০) নামে একজন মারা গেছেন। তিনি হাঁপানী রোগে ভূগছিলেন।
