২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৩

চাঁদপুর-কুমিল্লা মহাসড়কের কৈয়ারপুল এলাকায় সংবাদপত্রবাহী বাস ও ট্যাক্সি ক্যাবের সংঘর্ষে তিনজন নিহত এবং ৩ জন আহত হয়েছেন। মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2007, 04:09 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

ঘটনাস্থলে নিহত দুজন ট্যাক্সিক্যাব যাত্রী হলেন ওয়াসিম (২০) ও জাকির (২৫)। গুরুতর আহত ট্যাক্সিক্যাব চালক অপু চৌধুরীকে  হাজিগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর মারা যান।

ওয়াসিম ও জলিল থাকতেন ঢাকার পল্লবীতে। অপুর ঠিকানা জানা যায়নি।

গুরুতর আহত আবুল কালাম (৩৫), এবং নাসির (৩০), কে আলীগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে এবং মানিককে (৩৫) চাঁদপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছ্।ে

পুলিশ ও আহতরা জানান, চালক ঘন কুয়াশার কারণে এ দুর্ঘটনা ঘটেছে।

হাজিগঞ্জ থানার ওসি ফরিদুল ইসলাম চৌধুরী বলেন, পুলিশ দুর্ঘটনা কবলিত ক্যাবটি উদ্ধার করেছে। তবে বাসটিকে আটক কিংবা সনাক্ত করা সম্ভব হয়নি।।