রাজধানীতে তাপমাত্রা একটু বেড়েছে
রাজধানীতে তাপমাত্রা একটু বাড়লেও দেশের কিছু কিছু অংশে এখনও পর্যন্ত শৈত্যপ্রবাহের রেশ রয়েই গেছে। আবহাওয়া অফিসের এক কর্মকর্তা জানান মঙ্গলবার রাজশাহী, ঈশ্বরদী, টাঙ্গাইল, যশোর, দিনাজপুর ও সাতক্ষীরায় মৃদু ধরনের শৈত্যপ্রবাহ চলছে।
মঙ্গলবার রাজধানীর তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১২.১ ডিগ্রী সেলসিয়াস, সোমবার যা ছিল ১২.২ ডিগ্রী সেলসিয়াস।
আবহাওয়া দপ্তরের হিসেব অনুযায়ী দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে রাজশাহীতে, সাত দশমিক পাঁচ ডিগ্রী সেলসিয়াস। সোমবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ঈশ্বরদীতে, ৭.৬ ডিগ্রী সেলসিয়াস।
