সাংবাদিক গৌতম হত্যা মামলার আসামীর আত্মসমর্পণ
ফরিদপুরের সাংবাদিক গৌতম দাস হত্যা মামলার পলাতক আসামী কামরুল ইসলাম আপনকে (২৮) কারাগারে পাঠানো হয়েছে।
রোববার তিনি ঢাকার ১ নং দ্রুত বিচার ট্রাইব্যুনাল আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন জানালে বিচারক শাহেদ নূরউদ্দিন জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
দৈনিক সমকালের ফরিদপুর ব্যুরো প্রধান সাংবাদিক গৌতম দাসকে ২০০৫ সালের ১৭ নভেম্বর নিজ কার্যালয়ে শ্বাসরোধ করে হত্যা করা হয়। হত্যাকাণ্ডের পর থেকে আসামী আপন পলাতক ছিল। পুলিশ ২০০৬ সালের ১৯ জানুয়ারি আপনসহ ১০ জনকে অভিযুক্ত করে আদালতে অভিযোগপত্র জমা দেয়।
