২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে বিএনপির বিদ্রোহী প্রার্থীকে বহিষ্কার

দলের সিদ্ধান্ত অগ্রাহ্য করে রাজশাহী-৫ (চারঘাট-বাঘা) আসনে নির্বাচনে অংশ নেয়ায় রোববার চারঘাট থানা বিএনপি সভাপতি আবু সাইদ চাঁদকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jan 2007, 08:16 PM

Updated : 26 Apr 2022, 01:56 PM

একই সঙ্গে চাঁদকে সমর্থন করায় চারঘাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক ও  পৌর চেয়ারম্যান  জাকিরুল ইসলাম বিকুলকেও বহিষ্কার করা হয়।

রাজশাহী জেলা বিএনপি সভাপতি আজিজুর রহমান ও সাংগঠনিক সম্পাদক আলাউদ্দিন আহমেদ সাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃংঙ্খলা ভঙ্গ, অসদাচরণ ও গঠনতন্ত্র পরিপন্থী কাজ করায় বিএনপি মহাসচিব আব্দুল মান্নান ভূঁইয়ার নির্দেশে এই দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে।

এদিকে, বহিষ্কারের সিদ্ধান্ত অগ্রাহ্য করে নির্বাচনে লড়বেন বলে জানিয়েছেন আবু সাইদ চাঁদ।

উল্লেখ্য, এবার দিয়ে তৃতীয় বারের মতো তাকে দল থেকে বহিষ্কার করা হলো। তিনি চারদলীয় জোট প্রার্থী কবীর হোসেনের বিরুদ্ধে টিয়া পাখি প্রতীক নিয়ে নির্বাচন করছেন।