২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কৃষককে ধরে নিয়ে গেছে বিএসএফ

সফিকুল ইসলাম (৩৫) নামের বাংলাদেশী এক কৃষককে ধরে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) সদস্যরা।

পঞ্চগড় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 05:30 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

তেঁতুলিয়ার কাজীপাড়া সীমান্তের ৪৪২ নং মেইন পিলার এলাকা থেকে বিএসএফ সদস্যরা তাকে ধরে নিয়ে যায় শনিবার ভোরে ।

সীমান্তের লোকজন বলেছেন, ঘনকুয়াশার কারণে ভুল করে সীমান্তের কাছে গেলে ভারতীয় হাফতিয়াগঞ্জ বিএসএফ ক্যাম্পের একটি টহল দল তাকে আটক করে ভারতে নিয়ে যায়।

তার বাড়ি তেঁতুলিয়া ইউনিয়নের সর্দ্দারপাড়া গ্রামে।

পঞ্চগড় ২৫ রাইফেলস ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর শেখ ফরিদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, তারা এ ব্যাপারে কিছুই জানেন না।