লক্ষ্মীপুরে ২৬টি দোকান পুড়ে ছাই
লক্ষ্মীপুর সদর উপজেলার সজু চৌধুরী হাট (লঞ্চঘাট) বাজারে শুক্রবার গভীর রাতে অগ্নিকাণ্ডে ২৬টি দোকান পুড়ে ছাই হয়ে গেছে।
দমকল ও স্থানীয় সুত্রে জানা গেছে, আনুমানিক রাত তিনটার দিকে অতিরিক্ত বিদ্যুত প্রবাহের কারণে একটি মুদি দোকানের মিটার পুড়ে গিয়ে আগুনের সুত্রপাত ঘটে। মুহুর্তেই আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।
১০কিলোমিটার দূর থেকে দমকল বাহিনী আসে। প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে সক্ষম হয় তারা।
পুড়ে যাওয়া দোকানগুলোর মধ্যে রয়েছে ওষুধ, মুদি, রেস্তোঁরা, মনোহারী ও ধানসহ ভুষা মালের আড়তঘর।
ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা দাবি করেন, তাদের অর্ধকোটির টাকারও বেশি ক্ষতি হয়েছে।
