২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাভারে ৮ আ.লীগ কর্মী গ্রেপ্তার

পুলিশ ৮ আওয়ামী লীগ কর্মীকে গ্রেপ্তার করেছে পৗর এলাকার নামা গেন্ডা মহল্লা থেকে শুক্রবার মধ্যরাতে ।

সাভার প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 06 Jan 2007, 05:10 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

গ্রেপ্তারকৃতরা হলো আজগর হোসেন (৩০), ইব্রাহিম (৩০), আশরাফ আলী (৩২), আনিসুর রহমান (২৫), মিজানুর রহমান (২৫), সাহান আলী (২৫), উজির মিয়া, (৩০), এবং সবুজ (২৫)।

শনিবার দুপুরে তাদের আদালতে তোলা হয়েছে।

স্থ্নাীয় লোকজন জানান, সাভার থানার এসআই আমিনুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ এই ৮ জনকে গ্রেপ্তার করে।

এরা সবাই আওয়ামী লীগ কর্মী বলে স্বীকার করে আমিনুল ইসলাম বলেছেন, ৭ ও ৮ জানুয়ারির অবরোধ কর্মসূচি চলার সময় নাশকতামূলক তৎপরতা চালাতে পারে সন্দেহে পৌরসভা আইনের ৩৪ ধারায় (ভবঘুরে) তাদের গ্রেপ্তার করা হয়েছে।

তবে গ্রেপ্তারকৃতরা জানিয়েছেন, তারা কোন রাজনৈতিক দলের কর্মী নন। তারা পেশায় দিনমজুর।