২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা জেলে কয়েদীর মৃত্যু, তরুণীর লাশ উদ্ধার

ঢাকা কেন্দ্রীয় কারাগারে শুক্রবার এক কয়েদি মারা গেছেন। অজ্ঞাত পরিচয়ের এক তরুণীর লাশ উদ্ধার করা হয়েছে গাবতলী থেকে। এছাড়া ধানমন্ডিতে আত্মহত্যা করেছেন আরেক তরুণী ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Jan 2007, 06:16 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

কারাগারের ডিআইজি মেজর সামসুল হায়দার সিদ্দিকী নফহবংি২৪.পড়স কে বলেছেন, “সাদেক আলী (৩৫) নামের এক কয়েদি সকালের দিকে হঠাৎ করেই হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান।”

সে সময় কয়েদি গণনা করা হচ্ছিল বলে উল্লেখ করে তিনি বলেন, বিস্ফোরক দ্রব্য রাখার দায়ে সাদেক এ পর্যন্ত সাড়ে পাঁচ বছর জেল খেটেছেন।

তিনি আরও বলেন, “এর আগেও সাদেক বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে কয়েকবার হাসপাতালে ভর্তি ছিলেন।”

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্র জানিয়েছে, খোরশেদ আলম নামের এক কারারক্ষী সাদেক আলীর মৃতদেহ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসেন।

তবে কারারক্ষী জানিয়েছেন, মৃত্যুর কারণ তার জানা নেই।

এদিকে মিরপুর থানা পুলিশ সকালের দিকে ফুলহাতা শার্ট ও চেক প্যান্ট পরা এক তরুণীর লাশ উদ্ধার করে। তবে নিহতের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

পুলিশ জানায়, একটি লাগেজের মধ্য থেকে হাত--পা বাধা অবস্থায়  তরুণীর লাশটি উদ্ধার করা হয়। তবে হত্যার কারণ পুলিশ বলতে পারছে না।

এছাড়া নগরীর গ্রীণ রোডের গ্রীণ টাওয়ারে সকালের দিকে ইউনা নামের এক তরুণী আত্মহত্যা করেন। তার বাবার নাম মোল্ল¬া আব্দুস সাত্তার।

বোন তানিয়া আক্তার লাশটি ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসলেও আত্মহত্যার কারণ জানাতে অস্বীকার করেন। ধানমন্ডি পুলিশও আত্মহত্যার কারণ জানাতে পারেনি।