মহাখালী ফ্লাইওভার ভেঙে একজন নিহত, তিনজন আহত
টমেটোবাহী একটি ট্র্াক মঙ্গলবার রাতে নগরীর মহাখালী ফ্লাইওভার থেকে পড়ে গেলে একজন নিহত এবং তিনজন আহত হয়েছেন।
উত্তরবঙ্গ থেকে কারওয়ানবাজারের দিকে আসা ট্রাকটি আনুমানিক ৪০ বছর বয়সের অজ্ঞাত এক লোকের উপর পড়লে ঘটনাস্থলে তার মত্যু হয়। আহত তিনজনই ট্রাকের যাত্রীা।
আহত আকবর আলী (২৬), কাছিমুদ্দিন (৪০) এবং সাইফুল ইসলাম (১৮) কে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানায় রাত আনুমানিক সাড়ে ১২ টার দিকে দ্রুতগামী ট্রাকটি (ঢাকা মেট্রো-ট-১৪-৪৮৫৯) ফ্লাইওভারের উত্তর দেয়ালে ধাক্কা দিলে তা ভেঙ্গে ট্রাকটি নিচে পড়ে যায়। ভেঙ্গে খণ্ডবিখণ্ড হয়ে যায় ট্রাকটি ।
ট্রাক এবং ফ্লাইওভার দেখার জন্য শত শত মানুষ ফ্লাইওভারের কাছে ভিড় জমায়।
গুলশান থানা পুলিশ জানায় আহতরা ট্রাকের মধ্যে ছিল। তবে নিহত ব্যাক্তি সম্পর্কে বেশি কিছু জানাতে পারেনি।
ভাঙা ট্রাকটি উদ্ধার করে পুলিশ থানা হেফাজতে নিয়ে গেছে।
