২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চরম ভোগান্তি সয়ে ১১১ হাজি ফিরেছেন (বিস্তারিত)

“চরম ভোগান্তি” সহ্য করে বিমানের একটি অনির্ধারিত ফ্লাইটে বৃহস্পতিবার রাত ১২টা ০৫ মিনিটে ১১১ জন হাজি দেশে ফিরেছেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 03 Jan 2007, 01:30 PM

Updated : 26 Apr 2022, 01:55 PM

সময়সূচি অনুযায়ী এটির ঢাকা পৌঁছানোর কথা ছিলো বুধবার সকাল সাড়ে ৯টায়। কিন্তু যাত্রীরা বলছেন, বিমান কর্মকর্তা ও হজ এজেন্সিগুলোর সমন্বয়হীনতার কারণে যথা সময়ে তারা রওনা হতে পারেননি।

bdnews24.com এর সিনিয়র রিপোর্টার নাঈমুল হক জিয়া বিমানবন্দর থেকে জানিয়েছেন, নির্ধারিত জাম্বো জেট ফ্লাইটটিতে ৫৪০ জনের এক সঙ্গে ফেরার কথা ছিলো। কিন্তু সেটি বাতিল হয়ে যাওয়ায় অনির্ধারিত ফ্লাইটে মাত্র ১১১ জন ফেরার সুযোগ পেয়েছেন।

যাত্রীরা বলছেন, ফ্লাইট জটিলতার শিকার হয়ে তাদের জেদ্দা বিমানবন্দরে তাবুর মধ্যে দীর্ঘ সময় অমানবিকভাবে কাটাতে হয়েছে।

মক্কা থেকে একই ফ্লাইটে ঢাকায় ফেরা ব্রিগেডিয়ার জেনারেল আহসান হাবীব bdnews24.com  কে বলেন, “শুধুমাত্র সমন্বয়হীনতার কারণে আমাদের এই ভোগান্তি পোহাতে হয়েছে।”

একই ফ্লাইটে আসা পিআইডির ফটোগ্রাফার ইকবাল চৌধুরী বলেন, “এটা ছিলো অমানবিক এক পরিস্থিতি। কেউ জানতাম না কখন আমাদের ফ্লাইট উড়বে। দেশে ফেরার জন্য কয়েক ঘণ্টা আমাদের জেদ্দা বিমানবন্দরে বসে থাকতে হয়েছে।”

নাঈমুল হক জানিয়েছেন, অনেক হাজি এতটাই ক্লান্ত ছিলেন যে, নফহবংি২৪.পড়স এর সঙ্গে কথা বলার শক্তিটুকুও তারা পাননি।

জেদ্দা থেকে হাজিদের নিয়ে বিমানের পরবর্তী হজ ফ্লাইট বুধবার রাত সোয়া ১১টার কয়েক ঘণ্টা পরে ঢাকা পৌঁছাবে।

বিমানের অ্যাসিস্টেন্ট স্টেশন ম্যানেজার মাহবুবুল হক নফহবংি২৪.পড়স কে জানিয়েছেন, ফ্লাইটটি বৃহস্পতিবার ভোর রাত ২টা ৫০ মিনিটে জিয়া আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারে।

পরের ফ্লাইটটি আসার কথা ভোর ৪টার দিকে।