শোলাকিয়ায় দেশের বৃহত্তম ঈদ জামাত অনুষ্ঠিত
অন্যান্য বছরের মতো এবারও দেশের সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কিশোরগঞ্জের শোলাকিয়ায়।
সোমবার সকাল সোয়া ৯টায় শোলাকিয়া ময়দানে লাখ লাখ মুসল্লির অংশগ্রহণে অনুষ্ঠিত জামাতের ইমামতি করেন মুফতি আবুল খায়ের মোহাম্মদ সাইফুল্লাহ।
‘গরিবের মক্কা’ নামে পরিচিত শোলাকিয়া ঈদগাহ ময়দানে ১৮২৮ সাল থেকে ঈদের জামাত অনুষ্ঠিত হয়ে আসছে। এবারের জামাতটি ছিলো এই ময়দানের ১’শ ৭৯ তম ঈদ জামাত।
