২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

অধ্যাপক আফতাবের কুলখানি শুক্রবার

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষক এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক আফতাব আহমাদের কুলখানি শুক্রবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে অনুষ্ঠিত হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2006, 09:32 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বাদ আছর অনুষ্ঠিত হবে মিলাদ ও দোয়া মাহফিল।

এতে অধ্যাপক আহমাদের শুভানুধ্যায়ীদের উপস্থিত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।

প্রসঙ্গত গত শনিবার রাত সাড়ে ৭টার দিকে সশস্ত্র সন্ত্রাসীদের গুলিতে অধ্যাপক আফতাব আহমাদ গুরুতর আহত হন। পরে মঙ্গলবার সকাল ৯টার দিকে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

বুধবার তাকে মিরপুর মুক্তিযোদ্ধা কবরস্থানে সমাহিত করা হয়।