২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ড. আফতাবের দাফন সম্পন্ন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. আফতাব আহমাদকে রাষ্ট্রীয় মর্যাদায় বুধবার মিরপুরে শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে দাফন করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2006, 03:03 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এর আগে সকাল ১০টায় সম্মিলিত সামরিক হাসপাতাল থেকে দক্ষিণ ফুলার রোডস্থ বিশ্ববিদ্যালয় আবাসিক এলাকায় তাঁর বাসায় মরদেহ নেওয়া হয়। এরপর সেখান থেকে ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অপরাজেয় বাংলার পাদদেশে নেওয়া হলে বিভাগীয় শিক্ষক, শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা তাঁর প্রতি শ্রদ্ধা জানান। দুপুর ১২টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে নামাজে জানাজা শেষে তাঁকে গার্ড অব অনার দেওয়া হয়।

অধ্যাপক আফতাবের জানাজায় উপস্থিত ছিলেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী ব্যারিস্টার মওদুদ আহমদ, মৎস ও পশুসম্পদ মন্ত্রী আবদুল্লাহ আল নোমান, পাট ও বস্ত্র মন্ত্রী শাহজাহান সিরাজ, শিক্ষামন্ত্রী ড. ওসমান ফারুক, পর্যটন প্রতিমন্ত্রী ফখরুল ইসলাম আলমগীর,  জাসদ সভাপতি আ স ম আব্দুর রব, ঢাবি উপাচার্য এসএমএ ফায়েজ, উপ-উপাচার্য আ ফ স ইউসুফ হায়দার, প্রক্টর আ কা ফিরোজ আহমেদ, সিন্ডিকেট সদস্য রহমতউল্লাহ, ঢাবির সাবেক উপাচার্য অধ্যাপক আনোয়ারুল্লাহ চৌধুরী, এমাজউদ্দিন আহমেদ, একে আজাদ চৌধুরী, অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক, ঢাবি শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আখতারুজ্জামান, সভাপতি শরীফউল্লাহ ভুঁইয়া, জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ওয়াকিল আহমদ, অধ্যাপক মনিরুজ্জামান মিঞা, বুয়েটের সাবেক উপাচার্য আলী মুর্তুজা, অধ্যাপক আবুল বারকাত, কবি আব্দুল হাই সিকদার, যায় যায় দিন সম্পাদক শফিক রেহমান, ব্যারিস্টার মঈনুল ইসলাম, ফরহাদ মাজহার প্রমুখ।