২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজশাহীতে পাথরবাহী ট্রেন লাইনচ্যুত

রাজশাহী রেল স্টেশনের কাছে বহরমপুরে মঙ্গলবার দুপুরে একটি পাথরবাহী ট্রেনের ৭টি বগী লাইনচ্যুত হয়েছে।

রাজশাহী প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 10:04 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

এর পর থেকে রাজশাহী--চাঁপাইনবাবগঞ্জ রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, ভারত থেকে পাথর নিয়ে একটি মালবাহী ট্রেন মঙ্গলবার রহনপুর স্টেশন থেকে রাজশাহী হয়ে সিরাজগঞ্জ যাচ্ছিলো। দুপুর দুইটার দিকে রাজশাহী স্টেশনের প্রায় ১ কিলোমিটার আগে বহরমপুর পৌছালে ট্রেনটির ৭টি বগী লাইনচ্যুত হয়।

দুর্ঘটনা সম্পর্কে রেলওয়ের রাজশাহী অঞ্চলের সহকারী নির্বাহী প্রকৌশলী আবুল কালাম আজাদ জানান, লাইনচ্যুত মালবাহী ট্রেনটিকে উদ্ধার করার জন্য রিলিফ ট্রেনকে খবর দেওয়া হয়েছে। কিন্তু রিলিফ ট্রেনটি গোয়ালন্দ স্টেশনে আরেকটি কাজে ব্যাস্ত থাকায় রাজশাহী পৌছাতে বিলম্ব হচ্ছে। তবে রাত ১০ টার মধ্যে রিলিফ ট্রেনটি রাজশাহী পৌছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।