জিয়ায় দেড় কোটি টাকার মুদ্রা আটক, গ্রেপ্তার ১
জিয়া আন্তর্জাতিক বিমান বন্দর দিয়ে পাচারকালে কাস্টমস কর্মকর্তারা মঙ্গলবার সন্ধ্যায় দেড় কোটি টাকার মূদ্রা আটক করেছেন।
এর সাথে জড়িত থাকার দায়ে বাংলাদেশ বিমানের দুবাইগামী এক যাত্রীকে গ্রেপ্তার করা হয়।
কাস্টমস কর্মকর্তারা জানান, ওই যাত্রীর কাছ থেকে বাংলাদেশসহ বিভিন্ন দেশের মুদ্রা আটক করা হয়েছে। এগুলো একটি লাগেজের মধ্যে লুকানো ছিল।
