২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের দুটি এয়ারবাস একসঙ্গে বিকল, যাত্রীদের দুর্ভোগ

যান্ত্রিক ত্র“টির কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি এয়ারবাসই একসঙ্গে বিকল হয়ে পড়ায় সংশ্লিষ্ট যাত্রীদের দুর্ভোগ পোহাতে হয়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 07:53 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

বিমান সূত্র জানায়, সোমবার রাতে ব্যাংককে ও চট্টগ্রাম বিমানবন্দরে একসঙ্গে দুটি এয়ারবাস অচল হয়ে পড়ে।

ঢাকা -- ব্যাংকক -- ঢাকা রুটের ফ্লাইটটিকে (বিজি ০৮৫) সচল করার জন্য বিমানের প্রকৌশলীরা সোমবারই সিঙ্গাপুর থেকে বাড়তি যন্ত্রাংশ নিয়ে রওনা হন। ওই ফ্লাইটটি সোমবার রাতে ঢাকা ফেরার কথা থাকলেও পরে তা বাতিল করা হয়। ব্যাংককে আটকে পড়া ফ্লাইটের প্রায় দেড়শ যাত্রীকে সে দেশের একটি হোটেলে রাখা হয়েছে।

এদিকে দুবাই -- চট্টগ্রাম -- ঢাকা (বিজি ০২৬) রুটের ফ্লাইটটি চট্টগ্রামে বিকল হয়ে পড়ায় সেটিও সোমবার রাতে ঢাকা ফিরতে পারেনি। ওই উড়োজাহাজটি মঙ্গলবার সচল করার পর এটি দুপুর ২ টার দিকে ঢাকা ফেরে।