২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ব্রাহ্মণবাড়িয়ায় ১৮ ডাকাত গ্রেপ্তার

অভিনব পদ্ধতিতে ডাকাতি করতে গিয়ে ধরা পড়েছে ১৮ ডাকাত। ব্রাহ্মণবাড়িয়ায় বিশ্বরোড মোড়ে সদর থানা হাইওয়ে পুলিশ সোমবার রাত আটটার দিকে স্থানীয় লোকজনের সহযোগিতায় একটি বাসসহ তাদের গ্রেপ্তার করেছে।

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2006, 03:26 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

পুলিশ জানায়,  ডাকাতরা ঢাকার গাজীপুর থেকে একটি যাত্রীবাহী বাস  (নং গাজীপুর জ-০৪-০৩৫৭) ভাড়া করে সোমবার সকালে সিলেটের শাহজালাল মাজারে যায়।

ঢাকায় ফেরার সময় বিভিন্ন স্থান থেকে বাসটিতে যাত্রী তোলা হয় এবং সর্বস্ব কেড়ে নিয়ে তাদের বাস থেকে নামিয়ে দেওয়া হয়।

এসব যাত্রীদের একজন মোবাইল ফোনে হাইওয়ে পুলিশকে বিষয়টি জানালে পুলিশ স্থানীয় লোকজনের সহায়তায় বাসসহ ১৮ জন ডাকাতকে গ্রেপ্তার করতে সক্ষম হয়। তবে কয়েকজন ডাকাত পালিয়ে যায়।

পুলিশ ডাকাতদের কাছ থেকে একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করেছে।

ডাকাতির কথা বাস চালক মনা স্বীকার করেছে। এ বিষয়ে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।