যশোরে র্যাবের ‘ক্রসফায়ারে’ চরমপন্থি নিহত
যশোরের অভয়নগর উপজেলার শুভরাঢ়া গ্রামে আজ মঙ্গলবার ভোর ৪টার দিকে র্যাবের ‘ক্রসফায়ারে’ নিষিদ্ধ ঘোষিত পূর্ববাংলা কমিউনিস্ট পার্টি এমএল এর এক আঞ্চলিক নেতা নিহত হয়েছেন।
নিহতের নাম মশিউল ইসলাম মশি (৩৩)। তার বাড়ি খুলনার ফুলতলা থানার যোগিনীপাশা গ্রামে।
র্যাব দাবি করে, মশিকে সোমবার বিকালে খুলনার ফুলতলা থানার যোগিনীপাশা গ্রাম থেকে গ্রেপ্তার করা হয়।
পরে মশির স্বীকারোক্তি অনুযায়ী র্যাব সদস্যরা তাকে সাথে নিয়ে অস্ত্র উদ্ধারের জন্য যশোরের শুভরাঢ়া গ্রামে পৌঁছালে আগে থেকে ওঁৎ পেতে থাকা চরমপন্থিরা র্যাবকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে। র্যাবও পাল্টা গুলি চালায়।
উভয় পক্ষের মধ্যে গুলি বিনিময়ের সময় ‘ক্রসফায়ারে’ পড়ে মশি ঘটনাস্থলেই নিহত হন।
র্যাব ঘটনাস্থল থেকে একটি দেশী পিস্তল এবং বন্দুকের একটি কার্তুজ উদ্ধার করে।
র্যাব আরো দাবি করে, নিহত মশির বিরুদ্ধে দুটি হত্যাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে।
