২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁদপুরে ট্রেন লাইনচ্যুত, ৪৫ জন আহত

চাঁদপুর--লাকসাম রেল লাইনের হাজিগঞ্জ নামক স্থানে সোমবার বিকেলে আন্ত:নগর ট্রেন সাগরিকার চারটি বগি লাইনচ্যুত হয়ে ৪৫ জন আহত হয়েছে।

চাঁদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2006, 08:07 PM

Updated : 26 Apr 2022, 03:57 PM

তাদের মধ্যে ১০ জনের অবস্থা গুরত্বর।

ট্রেনটি চাঁদপুর থেকে চট্টগ্রাম যাওয়ার পথে এ দুর্ঘটনা ঘটে।

ট্রেনের চালক শামসুদ্দিন জানান, পেছনের বগিগুলোতে কোনো একটা সমস্যা হয়েছে বলে তিনি আগেই বুঝতে পেরেছিলেন। এজন্যই ক্ষয়-ক্ষতির পরিমাণ কম হয়েছে।

এ ঘটনার পর চাঁদপুরের সঙ্গে সকল ট্রেন যোগাযোগ বন্ধ হয়ে যায়। রাত ১০টার আগে তা স্বাভাবিক হবে না বলে জানা গেছে।