২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিুচাপটি দুর্বল হয়েছে, তবে বৃষ্টি হতে পারে

উত্তর--পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত মৌসুমী লঘুচাপটি ক্রমান্বয়ে দুর্বল হয়ে পড়ছে। আবহাওয়া দপ্তর আজ রোববার এ কথা জানায়।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2006, 02:16 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

তবে নিুচাপটি উত্তর দিকে সরে গিয়ে পশ্চিমবঙ্গ--বাংলাদেশ উপকূল এলাকায় এখনও অবস্থান করায় আজও দেশে বৃষ্টিপাত হতে পারে। তবে বৃষ্টিপাতের পরিমাণ গত কয়েক দিনের তুলনায় কম হবে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর।

কক্সবাজার এবং চট্টগ্রাম ও মংলা সমুদ্র বন্দরকে রোববারও ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যাওয়ার পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরা নৌকা ও ট্রলারগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখানো হয়েছে।

গত ২৪ ঘন্টায় উত্তরাঞ্চলের কিছু জায়গা ছাড়া সারাদেশের আর কোথাও বৃষ্টি হয়নি। এর মধ্যে উত্তরাঞ্চলের দিনাজপুরে ৩ মিলিমিটার, সৈয়দপুরে ৪ মিলিমিটার, রাজশাহীতে ১ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এছাড়া বগুড়া, ঈশ্বরদী, চুয়াডাঙ্গা, কুমিল্লা এবং সিলেটে হালকা বৃষ্টিপাত হয়েছে।

টানা চারদিন একটানা বৃষ্টির পর আজ সকাল থেকে সূর্যের মুখ দেখেছেন রাজধানীবাসী। এর ফলে অফিসপাড়া, স্কুল, কলেজে মানুষের উপস্থিতি এবং কর্মচাঞ্চল্য লক্ষ্য করা গেছে।

রাজধানীর প্রধান প্রধান সড়কে পানি জমে যে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছিল তাও ধীরে ধীরে সরে যেতে শুরু করেছে।