২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মালয়েশিয়ার চাহিদার ভিত্তিতে জনশক্তি রপ্তানী করবে সরকার

বাংলাদেশ থেকে মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানীর উদ্যোগ নেওয়া হলেও কতজনকে সেখানে পাঠানো যাবে তা সরকার নিশ্চিত নয়। তবে সে দেশের বেসরকারি নিয়োগ কর্তাদের চাহিদার ওপর কর্মী প্রেরণের বিষয়টি নির্ভর করবে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 09:00 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী লুৎফর রহমান খান আজ বৃহস্পতিবার সংসদে একথা জানান।

প্রতিমন্ত্রী জানান, বর্তমান সরকারের আমলে প্রায় ১২ লাখ ৭৮ হাজার ৫০১ কর্মীকে বিভিন্ন দেশে পাঠানো হয়েছে। এর ফলে প্রায় ১৭৯৪ কোটি ২৬ লাখ ৮০ হাজার ডলার বৈদেশিক মুদ্রা আয় হয়েছে।

তিনি আরও জানান, মালয়েশিয়ায় গমনেচ্ছু প্রতিজনের জন্য প্রায় ১২০০ মার্কিন ডলার ব্যয় হতে পারে।