২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

স্লুইস গেট ভেঙে শ্যামনগর উপজেলার ২৪ টি গ্রাম প্লাবিত, সাড়ে ৮শ’ একর জমির ধান পানির নিচে

শ্যামনগর উপজেলার পানখালী এলাকার স্লুইস গেট এবং ভেড়িবাধ ভেঙে ৪ টি ইউনিয়নের প্রায় ২৪টি গ্রাম প্লাবিত হয়েছে। এতে চার শতাধিক চিংড়িঘের, সাড়ে ৮শ’ একর জমির ধান এবং কয়েক শ’ কাঁচা বাড়ি পানির নিচে তলিয়ে গেছে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 07:25 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা জাহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে বুড়িগোয়ালিনী ইউনিয়নের পানখালী এলাকার স্লুইস গেট ধ্বসে ভেড়িবাধের প্রায় ৪০ ফুট ভেঙে যায়। এতে ঘোষালখালী, আবাদ চন্ডিপুর, তালবাড়িয়াসহ ২৪টি এলাকা প্লাবিত হয়।

বুধবার স্থানীয় সাংসদ জামাত নেতা গাজি নজরুল ইসলাম ভাঙন এলাকা পরিদর্শনে গেলে তিনি গণরোষের মুখে পড়েন।

এলাকাবাসী স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে ক্ষতিগ্রস্থ বাধটি মেরামতের চেষ্টা চালিয়ে যাচ্ছে।

এদিকে গত ২৪ ঘন্টা একটানা বৃষ্টির ফলে ভেটখালী, চুলকুড়ি, মিরগাং এবং হারনগর গ্রামের ভেড়িবাধে ফাটল দেখা দিয়েছে।