১৪ স্থানে ৭০৯ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড, সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত অব্যাহত
বুধবার স›ন্ধ্যা সাড়ে ৬টা নাগাদ দেশের ১৪টি এলাকায় ৭০৯ মি.মি. বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। ওই সময় পর্যন্ত চট্টগ্রাম ও মংলা সমুদ্র্র বন্দর এবং কক্সবাজারে ৩ নম্বর (পুনঃ) স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়।
বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর সূত্রে জানা গেছে, ওই সময় পর্যন্ত ১৪টি এলাকায় রেকর্ডকৃত বৃষ্টিপাতের পরিমাণ ছিল-- ঢাকা ৮ মি.মি., বরিশাল ৭২, রাজশাহী ২, খুলনা ২৪, চট্টগ্রাম ৩৮, সিলেট ১, সন্দীপ ১২৮, সীতুকুণ্ডু ৫৩, কুতুবদিয়া ২৫, টেকনাফ ৩৫, মাইজদি কোর্ট ৭৪, ভোলা ৬৯, পটুয়াখালী ১০৮ ও খেপুপাড়া ৭২ মি.মি.।
অধিদপ্তর বুধবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, উত্তর--পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় বুধবার অবস্থানরত মৌসুমী লঘুচাপটি ঘণীভূত হয়ে সুস্পষ্ট লঘুচাপে পরিণত হয়। সহযোগী বায়ুচাপের তারতম্যের আধিক্য উত্তর বঙ্গোপসাগরে বিরাজ করায় বন্দরগুলোর ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে সংস্থাটি জানায়।
উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে।
অধিদপ্তর সতর্কবাণী দিয়ে বলেছে এ লঘুচাপটি আরো ঘণীভূত হয়ে উত্তর--পশ্চিম দিকে এগিয়ে যেতে পারে।
