২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সাংবাদিক হত্যার প্রতিবাদে সাতক্ষীরায় হরতাল পালিত

সাতক্ষীরায় সাংবাদিক হত্যার প্রতিবাদে ডাকা বুধবারের অর্ধ দিবস হরতাল শান্তিপূর্ণভাবে পালিত হয়েছে। সাংবাদিক বেল্লাল হোসেন দফাদারের হত্যাকারীদের গ্রেপ্তারের দাবিতে কলারোয়া রিপোর্টাস ক্লাব এই কর্মসূচি পালন করে।

সাতক্ষীরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Sep 2006, 05:16 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে বাড়ি ফেরার পথে কলারোয়া উপজেলার পিচলাপুর মোড়ে সন্ত্রাসীরা সাংবাদিক বেল্লাল হোসেনকে কুপিয়ে হত্যা করে। বেল্লাল খুলনা থেকে প্রকাশিত দৈনিক জনবাণী পত্রিকার কলারোয়া উপজেলা প্রতিনিধি ছিলেন।

আসামীদের গ্রেপ্তারের দাবিতে রোববার মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচি শেষে তিন দিনের আল্টিমেটাম দেওয়া হয়। মঙ্গলবারের মধ্যে আসামীদের গ্রেপ্তার না করায় এই হরতাল কর্মসূচি পালন করা হয়।