২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সপ্তাহখানেক পর দেশে ফিরবেন মান্নান ভূঁইয়া

সিঙ্গাপুরে চিকিৎসাধীন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী আবদুল মান্নান ভূঁইয়ার দেশে ফিরতে আরো কয়েকদিন সময় লাগবে। আগামী মঙ্গল অথবা বুধবার তিনি দেশে ফিরে আসবেন বলে আশা করা হচ্ছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Sep 2006, 07:38 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পারিবারিক সূত্রে জানা গেছে, গতকাল বুধবার মান্নান ভূঁইয়া হোটেল মাঞ্চুরিয়ায় থেকে মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসা নেন। শুক্রবার তিনি মাউন্ট এলিজাবেথ হাসপাতালে ইউরোলজি বিভাগে প্রোস্টেট গ¬্যান্ড সংক্রমণের চিকিৎসা নেবেন।

আগামী মঙ্গলবার তাঁর হৃদযন্ত্রের ধমনীতে ব¬ক অপসারণে জন্য করা এনজিও প¬াস্টির সেলাই কাটা হবে।

এদিকে বৃহস্পতিবার বিকালে নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে দলের মহাসচিবের আশু রোগ মুক্তি কামনা করে যুবদল ও কৃষকদলের উদ্যোগে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।