২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় অবসরপ্রাপ্ত কাস্টমস কর্মকর্তার বাড়িতে বোমা নিক্ষেপ

খুলনা নগরীর নিরালা আবাসিক এলাকার ৩নং রোডে মঙ্গলবার রাত সোয়া আটটার দিকে অবসরপ্রাপ্ত কাস্টমস সুপারিনটেনন্ডেন্ট আব্দুস সামাদের বাড়িতে সন্ত্রাসীরা বোমা নিক্ষেপ করেছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 10:18 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

বোমায় দোতলা বাড়ির কিছু অংশ ক্ষতিগ্রস্ত হলেও কেউ হতাহত হয়নি।

খুলনা থানার দারোগা আবু শীশ বিডিনিউজ২৪.কমকে জানান, চাঁদাবাজরা আব্দুস সামাদের কাছে এক লাখ টাকা চাঁদা দাবি করেছিল। এর আগেও সন্ত্রাসীরা তার কাছে দুই দুইবার চিঠি পাঠিয়ে হুমকি দেয় এবং সর্বশেষ জুলাই মাসে কাফনের কাপড় পাঠায়। এ ঘটনায় তিনি একটি জিডিও করেন।

কাস্টমস কর্মকর্তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও পাওয়া যায়নি। তাৎক্ষণিকভাবে আর কোন তথ্যও পাওয়া যায়নি।