জঙ্গি মুফতি হান্নান ফের ১০ দিনের রিমান্ডে
রাজধানীর পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলার মামলায় গ্রেপ্তার দেখিয়ে মুফতি হান্নানকে ১০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
পুলিশ রমনা বটমূলে পহেলা বৈশাখে ছায়ানটের অনুষ্ঠানে বোমা হামলা মামলায় ৮ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শেষে মঙ্গলবার ঢাকার সিএমএম আদালতে মুফতি হান্নানকে হাজির করে সিপিবির সমাবেশে বোমা হামলা মামলায় আবারও গ্রেপ্তার দেখিয়ে পুনরায় ১০ দিনের রিমান্ড প্রার্থনা করে।
ম্যাজিট্রেট শফিক আনোয়ার শুনানি শেষে রিমান্ডের আবেদন মঞ্জুর করেন।
২০০১ সালের ২০ জানুয়ারী রাজধানীর পল্টন ময়দানে সিপিবির সমাবেশে বোমা হামলায় পাঁচজন নিহত এবং শতাধিক আহত হয়।
মুফতি হান্নানকে গত বছরের দেশব্যাপী বোমা হামলা মামলাসহ বিভিন্ন মামলায় এ পর্যন্ত ১২০ দিনের রিমান্ডে নেওয়া হয়েছে।
