২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাবনায় ধর্ষণের পর তরুণী হত্যা

পাবনায় হটরা গ্রামে অজ্ঞাত এক তরুণীকে ধর্ষণ করেই ক্ষান্ত হয়নি দুর্বৃত্তরা, এরপর তাকে তারা হত্যা করে মুখসহ সারা শরীর এসিড দিয়ে ঝলসে দিয়েছে।

পাবনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Sep 2006, 04:52 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

পুলিশ মঙ্গলবার সকালে ইশ্বরদী উপজেলার হটরা গ্রামের একটি ক্ষেত থেকে তার বিকৃত লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে।

পুলিশ জানায়, তাকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে। তরুণীকে কেউ যাতে চিনতে না পারে সেজন্য এসিড দিয়ে মুখসহ সমস্ত শরীর ঝলসে দেওয়া হয়েছে।

শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় মামলা হয়নি।