২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

খুলনায় বোমা হামলায় ৪ পুলিশ সদস্য গুরুতর আহত

খুলনা মহানগরীর একটি পুলিশ বক্সের সামনে সোমবার রাতে অজ্ঞাত পরিচয় দু®কৃতকারিদের বোমা হামলায় কমপক্ষে চার পুলিশ সদস্য গুরুতর আহত হয়েছে।

খুলনা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 10:11 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

হামলার পরপর পুরো নগরীতে আতংক ছড়িয়ে পড়ে।

আহত পুলিশ সদস্যরা হলেন কনস্টেবল শাহ আলম, সাহাব আলম, ওয়াজেদ ও শচী। তাদেরকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নগরীর ফুলবাড়ী পুলিশ বক্সের সামনে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে দাঁড়িয়ে থাকার সময় অজ্ঞাত দূ®কৃতকারীরা ওই পুলিশ সদস্যদের উপর বেশ কয়েকটি বোমা নিক্ষেপ করে।

নিষিদ্ধ ঘোষিত সর্বহারা দলের সদস্যরা এই হামলা চালাতে পারে বলে পুলিশ ও স্থানীয়দের ধারণা।

এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হয়নি।