২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সংসদে স্বাস্থ্যমন্ত্রীর দুঃখপ্রকাশ

২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার পর ইচ্ছা থাকা সত্ত্বেও আহতদের দেখতে হাসপাতালে যেতে পারেননি বলে দুঃখ প্রকাশ করলেন স্বাস্থ্যমন্ত্রী ড. মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Sep 2006, 09:36 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সংসদে সোমবার আওয়ামী লীগের ফারুক খানের এক প্রশ্নের জবাবে স্বাস্থ্যমন্ত্রী বলেন, ‘রাজনৈতিক মতবিরোধের কারণে আমি আহতদের দেখতে যেতে পারিনি। তবে আমি হাসপাতালে ব্যবস্থাপনার দায়িত্বপ্রাপ্ত হিসেবে নিয়মিত তাদের চিকিৎসকের াকছে খোঁজখবর নিয়েছি।’

বিএনপির তাসমিন রানার অন্য এক সম্পূরক জবাবে মন্ত্রী বলেন, রাষ্ট্রপতিসহ জাতীয় নেতৃবৃন্দের শারীরিক অবস্থার বিষয়ে রাজনৈতিক মন্তব্য অনভিপ্রেত।

তিনি বলেন, সরকারের মেয়াদ প্রায় শেষ পর্যায়ে রয়েছে। সময় শেষ না হলে জাতীয় স্বাস্থ্যনীতিতে এ বিষয়ে বিধান রাখা হতো যে, এ ধরনের কোন ব্যক্তির অসুস্থতা নিয়ে চিকিৎসক ছাড়া কেউ মন্তব্য করতে পারবে না।