সংবাদ সম্মেলনে হামলার ঘটনায় ঢাবির ৪ ছাত্র সাময়িক বহিষ্কার
সাংবাদিক সম্মেলনে সাংবাদিকদের উপর হামলার অপরাধে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৪ ছাত্রকে সাময়িকভাবে বহিষ্কার করা হয়েছে।
এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, বহিস্ককৃত ছাত্ররা হলো তারেক, ৩য়বর্ষ, ভাষাতত্ত্ব বিভাগ, এসএম হল; ফয়সাল, ৪র্থ বর্ষ, দর্শন বিভাগ, এসএম হল; জিকো, ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, জিয়াউর রহমান হল এবং টিটো ৪র্থ বর্ষ, ইসলামিক স্টাডিজ, জিয়াউর রহমান হল।
বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়, মধুর কেন্টিনে সাংবাদিকদের উপর হামলার ঘটনাটি অত্যন্ত উদ্বেগজনক। তাই ঘটনার তদন্ত করে দোষীদের শাস্তি প্রদানের জন্য সিন্ডিকেট একটি তদন্ত কমিটি গঠন করবে।
প্রসঙ্গতঃ সংগঠন থেকে বহিস্কৃত ছাত্রলীগের কয়েকজন নেতা শনিবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর কেন্টিনে সংবাদ সম্মেলনের আয়োজন করে। এক পর্যায়ে ছাত্রলীগের অন্য নেতাকর্মীরা সম্মেলনে উপস্থিত সাংবাদিক ও ছাত্রলীগের বহি®কৃত নেতাদের উপর হামলা চালায়। এতে কয়েকজন সাংবাদিক আহত হন।
