২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাবিতে কৃষি অনুষদের ডাকা ছাত্র ধর্মঘট সর্বাত্মক পালিত

সাত দফা দাবিতে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদের ডাকা ছাত্র ধর্মঘট আজ রোববার সর্বাত্মক পালিত হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

রাজশাহী-বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Sep 2006, 09:19 PM

Updated : 26 Apr 2022, 03:56 PM

সকাল থেকেই কৃষি অনুষদের শতশত সাধারণ শিক্ষার্থী তাদের দাবি আদায়ের লক্ষ্যে ক্যাম্পাসে দফায় দফায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ করে। এ সময় তারা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটি ফটক ও ভবনে তালা লাগিয়ে দেয়। কোন বিভাগেই ক্লাস-পরীক্ষা হয়নি। প্রশাসনিক কর্মকান্ডও ছিল স্থবির। 

বেলা ১১ টার দিকে শিক্ষার্থীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেয়। এসময় অনুষ্ঠিত এক সমাবেশে ছাত্রদল ক্যাডাররা বাধা দেয়। ছাত্রদলের মিরাজুল ইসলাম মিরাজ, আসিফ ইকবাল রোমেল ও সাগরের নেতৃত্বে ১০/১৫ জন ছাত্রদল ক্যাডার শিক্ষার্থীদের বাধা দিলে তাদের কথা কাটাকাটি শুরু হয়। তবে ছাত্রদলের বাধা উপেক্ষা করে শিক্ষার্থীরা আন্দোলন চালিয়ে যায়।

উল্লেখ্য, অনুষদীয় বৃত্তি প্রদান ও ভাতা প্রদান, পর্যাপ্ত ক্লাশ - সেমিনার রুম, পরিবহন সমস্যার সমাধানসহ সাত দফা দাবিতে গত ৬ মাস থেকে রাবির কৃষি অনুষদের শিক্ষার্থীরা আন্দোলন কর্ েআসছে। বিশ্ব^বিদ্যালয় প্রশাসন এ ব্যাপারে কোন পদক্ষেপ না নিলে গত ১৩ সেপ্টেম্বর থেকে শিক্ষার্থীরা অনুষদে লাগাতার ধর্মঘট দেয়। তারা রোববার ক্যাম্পাসে ধর্মঘটেরও ডাক দেয়। এ নিয়ে গত সাত মাসে বিভিন্ন অনাকাঙ্খিত ঘটনায় রাবি ২১ দিন বন্ধ ছিলো বলে প্রক্টর দপ্তর সূত্রে জানা যায়।